বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্তে ৭ কেজি ভারতীয় বিস্ফোরক সদৃশ বস্তু আটক

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-০৮-২৪ ২২:৪৪:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ৭কেজি ভারতীয় বিস্ফোরক সদৃশ বস্তু আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, রোববার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৫ এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বকরিপাড়া গ্রামে মতিউর রহমান নামে এক ব্যাক্তির গোয়ালঘরে অভিযান চালায় বিজিবি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বাক্তিবর্গকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে ককটেল বা হাতবোমা তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ওইসব বিস্ফোরক সদৃশ বস্তু আটক হয়। তবে  অভিযানে মতিউর রহমান আটক হন নি। তিনি ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, জহুরপুরটেক বিওপি’র একটি টহলদলের অভিযানে ওইসব বিস্ফারক উপাদান পাওয়া যায়। এ ঘটনায় মতিউর সহ ৫ জনকে পলাতক আসামী করে সদর থানায় মামলা করা হয়েছে। বিস্ফোরক উপাদানগুলো সদর থানায় জমা করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর