মঙ্গলবার, মে ২৬, ২০২৬

দোনেৎস্ক অঞ্চলে দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২৪ ১২:৪০:৩২
ছবি সংগৃহিত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সেরেদনে এবং ক্লেবান বাইক গ্রাম রাশিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বাহিনীর চালানো অভিযানের পর এই দুটি গ্রাম দখল করা সম্ভব হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, রাশিয়ার বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং কামানগুলো ইউক্রেনীয় সামরিক-শিল্প কমপ্লেক্স, ১৪৩টি এলাকা এবং বিদেশি যোদ্ধাদের অস্থায়ী স্থাপনাগুলোর উপর আঘাত করেছে।অন্যদিকে, ইউক্রেনের বিমান হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে চারটি নির্দেশিত বিমান বোমা এবং ১৬০টি ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়ার এই দাবির বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলমান সংঘাতের কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন।তথ্যসূত্র: আনাদোলু

কীওয়ার্ডস:দোনেৎস্ক অঞ্চলে সংঘাত,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,ইউক্রেনীয় গ্রাম দখল,রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়


এ জাতীয় আরো খবর