সোমবার, মে ২৫, ২০২৬

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্পের পদত্যাগ: গাজায় সামরিক আগ্রাসন নিয়ে বিতর্কিত প

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২৩ ০৯:৫১:০৮
ফাইল ছবি

গাজায় সামরিক আগ্রাসন ও ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হওয়ার কারণে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প। শুক্রবার (২২ আগস্ট) তিনি ঘোষণা করেছেন যে তিনি অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং তার মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন।
ফেল্ডক্যাম্প, যিনি কেন্দ্র-ডানপন্থি নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের নেতা, ইসরাইলের দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের ভ্রমণ নিষিদ্ধ করার পাশাপাশি নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন। তিনি সতর্ক করেন যে, গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এসব অস্ত্র অবাঞ্ছিত উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।
পদত্যাগের পর, ফেল্ডক্যাম্পের দলের সব মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীও সংহতি জানিয়ে সরে দাঁড়ান, যা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা চলাকালীন ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক অনিশ্চিয়তা সৃষ্টি করছে।
ডাচ পার্লামেন্টের বিরোধী দলগুলো ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল। ফেল্ডক্যাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরাইলের বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছিলেন, তবে জার্মানির বিরোধিতায় তা আটকে যায়।
গবেষণা বলছে, রটারডাম বন্দরে প্রায়ই এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ নিয়ে জাহাজ ভিড়ছে, যা পরে ইসরাইলি হামলাতে ব্যবহৃত হয়। চলতি সপ্তাহের শুরুতে নেদারল্যান্ডস ২১ দেশের সঙ্গে যৌথভাবে ইসরাইলের পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানায়।

কীওয়ার্ডস:কাসপার ফেল্ডক্যাম্প,নেদারল্যান্ডস রাজনীতি,গাজা সামরিক আগ্রাসন,ইসরাইলের বসতি সম্প্রসারণ,ইউরোপীয় ইউনিয়ন


এ জাতীয় আরো খবর