শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

২য় দিনের মত কুয়েট শিক্ষক সমিতির কালো ব্যাজ ধারন ও অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন কর্মসূচি পালিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৮-২১ ২২:১৪:১৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ গত ১৮ ফেব্রয়ারী শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির দেওয়া তিন সপ্তাহ সময় অতিবাহিত হওয়ার পরেও ভাইস চ্যান্সেলর   কোন  পদক্ষেপ না নেয়ায় দ্বিতীয় দিন ২১ আগষ্ট দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত কুয়েট  প্রশাসনিক ভবনের নিচে কুয়েট  শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি পালন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম। তিনি বলেন আগামী ২৬ আগষ্টের মধ্যে তাদের দাবী মেনে না নিলে শিক্ষক সমিতি কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষক সমিতির দাবি আদায় না হওয়া পর্যন্ত  ২৬ আগষ্ট পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত কুয়েট প্রশাসনিক ভবনের নিচে অবস্থান ও কালব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন.।এদিকে নবনিযুক্ত কুয়েট ভাইস চ্যান্সেলর আওয়ামী দোসর ও পূর্বের সুবিধাভোগীদের পুনর্বাসনের চেষ্টা করছে.। এদিকে কুয়েট ভাইস চ্যান্সেল আওয়ামী দোশোর ও পূর্বের সুবিধাভোগীদের পুনর্বাসন করার প্রতিবাদে কুয়েট  সাধারণ শিক্ষার্থীরা দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন রাহুল জাবেদ, ইফাজ জমাদ্দার, শাকিব ফয়সাল অয়ন, জিলানী, রাজিম, সিয়াম, মাসুম, খাইরুল প্রমূখ মানববন্ধন শেষে কুয়েত ভাইস চ্যান্সেলর নিকট একটি স্মারকলি লিপি প্রদান করেন।

 


এ জাতীয় আরো খবর