চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পুকুরের পনিতে ডুবে মো. মুহিন আলী (১৩) নামে কিশোরের মৃত্যু হয়েছে। সে শহরের ৬ নং ওয়ার্ডের বটতলাহাট জোড়গাছি জয়নগর মহল্লার কাতার প্রবাসী আব্দুল মতিনের ছেলে ও শহরের রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার(২১ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে বটতলাহাট হাসপট্টি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় মুহিন। পুকুরে গোসলরত স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে মুহিনকে দ্রত উদ্ধার করে জেলা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক বলেন,পুকুরের কিনারেই মুহিনের বাড়ি। সে সাঁতার জানত না। সাধারণত: সে পুকুরে গোসল করত না। বৃহস্পতিবার গোসল করতে নেমে বর্ষায় পানি বেড়ে যাওয়া পুকুরে সে ডুবে যায়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন ওয়াসিম ফিরোজ ঘটনাটি নিশ্চিত করেছেন।