বুধবার, আগস্ট ২৬, ২০২৬

রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২১ ২০:৩৩:৫৩

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় ইমন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক হাবিবুর রহমান আহত হন।দুপুর ২টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ইমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমনের বাড়ি রাজশাহীর বাঘা থানার পটিয়া গ্রামে। তিনি মহসিনের ছেলে।
আহত মোটরসাইকেল চালক হাবিবুর রহমান জানান, আমার বন্ধু ইমনকে নিয়ে বনশ্রীর একটি সাইট দেখতে যাচ্ছিলাম। ফরাজী হাসপাতালের আগে হঠাৎ একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি। পরে ট্রাকের একটি চাকা ইমনের ঘাড়ের ওপর দিয়ে চলে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানিয়ে দেন- ইমন আর নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে রামপুরা থানাকে অবহিত করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর