মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

মহেশখালীতে কোস্ট গার্ডদের অভিযান ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজসহ ১ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৮-২১ ১৬:৫৭:৫০

মহেশখালী কক্সবাজার ২১ আগস্ট  ২০২৫
মহেশখালীতে ৪ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড,২১ আগস্ট  বৃহস্পতিবার   দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ২১ আগস্ট   বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা পানিরছড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী কে আটক করা হয়। 
আটককৃত কুখ্যাত সন্ত্রাসী ধলঘাটা ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের পানিরছড়া এলাকার মোঃ শাহাবুদ্দিন এর পুত্র মোঃ ফারুক (৩১) বলে জানা যায়। 
জব্দকৃত আলামত ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 


এ জাতীয় আরো খবর