শনিবার, মে ৩০, ২০২৬

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ মেঘভাঙা বিপর্যয়: প্রাণহানি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৮ ১১:০৮:৩২
ছবি: সংগৃহীত।

ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। টানা বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে পুরো অঞ্চল এখন বিপর্যস্ত। 
এ অবস্থায় জনসুরক্ষার স্বার্থে ১৮ আগস্ট সোমবার জম্মুর সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। 
সঙ্গে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, ১৯ আগস্ট মঙ্গলবার পর্যন্ত বজ্রঝড়, প্রবল বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
গত চার দিনে কিশ্তওয়ার ও কাঠুয়া জেলায় তিনবার মেঘভাঙা বিপর্যয় দেখা দিয়েছে। কিশ্তওয়ারের চিনসোটি গ্রামে ভয়াবহ 
বৃষ্টিতে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মাচাইল মাতা মন্দিরগামী তীর্থযাত্রী ছিলেন। 
এ ছাড়া আরও ৮২ জন নিখোঁজ এবং অন্তত ১১৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।
উদ্ধারকাজ জোরদার করতে সেনা, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। বিপদজনক পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের 
নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, জম্মু, রিয়াসি, উদম্পুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, 
কাঠুয়া, ডোডা, কিশ্তওয়ার ও রামবনসহ একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও হঠাৎ বন্যার ঝুঁকি সর্বাধিক। 
কাশ্মীর উপত্যকার কিছু অংশেও একই সতর্কতা জারি রয়েছে।

কীওয়ার্ডস:
জম্মু মেঘভাঙা বৃষ্টি, কাশ্মীর ভূমিধস, জম্মু কাশ্মীর দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় ভারত, জম্মু স্কুল বন্ধ


এ জাতীয় আরো খবর