মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় রাজি পুতিন: ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে যোগ দিচ্ছেন ইউরোপীয় নেতারা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৮ ১১:০১:১৯
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ‘শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা’ দিতে সম্মতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করে একে ‘মোড় ঘোরানো মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
সম্প্রতি আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক হলেও সেখানে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে, যেখানে যোগ দেবেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্স, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লেয়েনসহ ইউরোপীয় শীর্ষ নেতারা।
স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ন্যাটোর অনুচ্ছেদ-৫–এর মতো নীতি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে বলে পুতিন রাজি হয়েছেন। এই নিশ্চয়তা ইউক্রেন সংকট সমাধানে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের মনোযোগ কমলেও ইউরোপীয় নেতাদের সক্রিয় উপস্থিতি কূটনৈতিকভাবে বড় বার্তা দেবে। ইউক্রেনকে সহায়তার প্রশ্নে পশ্চিমারা যে ঐক্যবদ্ধ, এই বৈঠক তা প্রমাণ করবে।


কীওয়ার্ডস:ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা,পুতিন ট্রাম্প বৈঠক, জেলেনস্কি ইউরোপীয় নেতারা,রাশিয়া ইউক্রেন যুদ্ধ,ন্যাটো অনুচ্ছেদ ৫


এ জাতীয় আরো খবর