জানিনা কোন ভৈরবী সুর তুলেছিলো কি না
কত্থকের বোলে বাতাস প্রকম্পিত ছিলো কি ?
অলিখিত আর অচেনা বাঁশির সুরের মুরচছনায়
ভেসে যাচ্ছিলো সব -
পথভ্রষ্ট পথিকের মতো পথ হারিয়েছিলাম!
কোন এক অন্ধকার গৃহের কোনে
পাথরে পাথর ঘসে জলে উঠেছিলো আলো
বিদ্যুৎ ঝলকের মতো,
তার উত্তাপ বুকে নিয়ে বসে আছি , যেন
এভাবে হাজার বছরও বসে থাকা যায়...