রে বে কা র হ মা ন

  • পথ হারিয়েছিলাম!
  • ২০২৫-০৮-১৫ ১৭:৩৩:২৫
image

জানিনা কোন ভৈরবী সুর তুলেছিলো কি না
কত্থকের বোলে বাতাস প্রকম্পিত ছিলো কি ?
অলিখিত আর অচেনা বাঁশির সুরের মুরচছনায়
ভেসে যাচ্ছিলো সব - 

পথভ্রষ্ট পথিকের মতো পথ হারিয়েছিলাম!
 
কোন এক অন্ধকার গৃহের কোনে
পাথরে পাথর ঘসে জলে উঠেছিলো আলো
বিদ্যুৎ ঝলকের মতো, 

তার উত্তাপ বুকে নিয়ে বসে আছি , যেন
এভাবে হাজার বছরও  বসে থাকা যায়...