শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ফুলবাড়ীগেটে সন্ত্রাসী হামলায় সিএনজি চালক আহত থানায় অভিযোগ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৮-১৪ ২১:৪৩:৪৮

ফুলবাড়ীগেট প্রতিনিধি    ঃ নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেটে সন্ত্রাসীদের হামলায় এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছে এঘটনায় ভুক্তভোগী খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় পুর্ব সেনপাড়া এলাকার শুকুর হাওলাদার এর পুত্র গতকাল নিজের সিএনজি চালিয়ে বৃহস্পতিবার সকাল আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে ফুলবাড়িগেট জনতা সিনেমা হলের সামনে দিয়ে  যাওয়ার সময় ফ্যসিষ্ট এর দোষর নিশিদ্ধ সংগঠন খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকনের একান্ত সহযোগি  এ্যাযাক্স পারিবারিক কলোনির বাসিন্দা  জাহিদ (৩৪) যোগিপোল ইউনিয়নের জাব্দিপুরের  মুন্না , তেলিগাতির আবজাল , এবং জাব্দিপুরের রাব্বি ও  সাকিব, সহ অজ্ঞাতনামা ৫/৭ জন । কিছু বুঝে ওঠার  আগে সিএনজি চালক শফিকুল এর পথ গতিরোধ করে  এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে ভুক্তভোগি বলেন এসময় আমি নিচে পড়ে গেলে সাকিব ও রাব্বি সহ অজ্ঞাত ব্যক্তিরাও আমাকে কিল ঘুষি মারতে থাকে স্থানিয়রা এগিয়ে এলে বিবাদীরা বলে আগষ্ট মাস আমাদের শোকের মাস এ মাসেই প্রতিশোধ নিতে হবে। তোকে কেউ বাচাতে পারবেনা এ বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।স্থানিয়রা জানান  সৈ¦রাচার সরকার এর সময় এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো অভিযুক্তরা এবং নিশিদ্ধ সংগঠন খানজাহান আলী থানা  যুবলীগের আহবায়ক লিংকন এদেরকে শেল্টার ও আশ্রয় প্রশ্রয় দিতো। অভিযুক্তরা  এখনও এলাকায় মটরসাইকেলে করে অস্ত্রসহ মহড়া দিচ্ছে। এবং এদের বেশ কয়েকজনের  বিরুদ্ধে ইতিপুর্বে চুরি, ডাকাতি , ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে। খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন সিএনজি চালক মোঃ  শফিকুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে।

 


এ জাতীয় আরো খবর