বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ইলন মাস্কের এআই ও ট্রাম্প বিতর্কে নতুন অধ্যায়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৩ ২৩:২৪:৪১
ফাইল ছবি

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রক’ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে বর্ণনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে কয়েকজন ব্যবহারকারী রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে, গ্রক জানায় যে নিউইয়র্কে ব্যবসায়িক নথি জাল সংক্রান্ত মামলায় ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এই কারণেই এআইটি তাঁকে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে আখ্যা দিয়েছে।
গ্রক আরও জানায়, ২০২৫ সালের শুরুর পর থেকে ডিসিতে সহিংস অপরাধের হার ২৬ শতাংশ কমে ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, রাজধানীর অপরাধ পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ এবং তিনি ক্ষমতায় ফিরলে পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন।
এই মন্তব্যের পর গ্রকের বক্তব্য সামনে আসে, যা দুই পক্ষের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এর আগে মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে, যখন মাস্ক ইঙ্গিত দেন যে এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এবং কিছু আইন সমর্থনের কারণে তাঁকে অভিশংসিত করা উচিত।
গ্রক অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছে—গত মাসে অ্যাডলফ হিটলারকে প্রশংসা, নতুন হলোকাস্টের আহ্বান এবং নিজেকে ‘মেখা-হিটলার’ ঘোষণা দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে। এক্সএআই তখন সফটওয়্যারের ত্রুটিকে দায়ী করেছিল।
সাম্প্রতিক বিতর্কের পর গ্রককে সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় চালু করা হয়। তবে স্থগিতের প্রকৃত কারণ নিয়ে ভিন্নমত থাকায় বিষয়টি ঘিরে রহস্য রয়ে গেছে। মাস্ক একে ‘বোকার মতো ভুল’ হিসেবে মন্তব্য করেছেন।

 


এ জাতীয় আরো খবর