মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৮-১২ ২২:২৭:২০

কোম্পানীগঞ্জ নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপপ্রচার প্রতিবাদে
সংবাদ সম্মেলন করেছে উপজেলা সিরাজপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো: হাফিজ উল্যাহ।
মঙ্গলবার সকাল ১১ টার সময় বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মো: হাফিজ উল্যাহ। বক্তব্য কালে তিনি বলেন আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি আগামীতে ও থাকবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদেপ্রার্থী হওয়ার কথা শুনে কিছু লোক বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে নানান অপপ্রচার করতেছে। যার কারনে আমি খুবই বিব্রত বোধ করছি।আমি অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছেন সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। 


এ জাতীয় আরো খবর