রবিবার, অক্টোবর ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বন্যা ও নদী ভাঙ্গণ কবলিত ৪৮৭ পরিবারকে সহায়তা দিল প্রশাসন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-১১ ২১:২৫:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বন্যা কবলিত এবং  পদ্মা নদীর ভাঙ্গণে  ক্ষতিগ্রস্থ ৪৮৭ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার,চাল,ঢেউটিন  ও চেক প্রদান করেছে প্রশাসন। সোমবার(১১ আগষ্ট) সোমবার বিকালে দূর্লভপুর ইউনিয়নের  মনোহরপুর  ও পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে দূর্গত এলাকা পরিদর্শণ করে এসব সাহায্য প্রদান করেন জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ। এ সময় শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মিজানুর রহমান, পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিআইও মিজানুর রহমান বলেন,গত রোববার(১০ আগষ্ট) দূর্লভপুরের  নামোজগন্নাথপুর এলাকার ৪টি পরিবার প্রথমে নদীভাঙ্গণে ক্ষতিগ্রস্থ ও পরে  বন্যায় পানিবন্দী হবার পর নৌকায় বাড়ি ভেঙ্গে অন্যত্র স্থানান্তরের সময় নৌকাডুবি ঘটে। এতে শিশু,নারীসহ পরিবারগুলোর সদস্যরা প্রাণে বাঁচলে নৌকা তলিয়ে সহায় সম্বল সবই হারিয়ে ফেলে। এ খবর জানতে পেরে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সোমবার ওই ৪ পরিবারের প্রত্যেকটিকে প্রায় ৩০ হাজার টাকার সমপরিমান ৬ হাজার টাকার চেক, ২বান্ডিল করে ঢেউটিন, ৩০ কেজি করে চাল ও ১টি করে শুকনো খাবারের প্যাকেট প্রদান করে।
এ ছাড়া দূর্লভপুরে  প্রাকৃতিক দূর্যোগ কবলিত আরও  ১৩৩টি পরিবারকে ৩০ কেজি করে চাল ও ১টি করে শুকণো খাবার প্যাকেট দেয়া হয়। এদিকে পাাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় দূর্যোগ কবলিত ২৫০ পরিবারের মাঝে ২০ কেজি কওে ৫টন চাল দেয়া হয়। অপরদিকে উজিরপুর ইউনিয়নে ১০০ পরিবারকে ১০ কেজি করে ১ টন চাল দেয়া হয়। 


এ জাতীয় আরো খবর