বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসের শিশু সন্তানের জননীকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-০৮ ১৩:০২:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয়মোড় এলাকায়  বারার বাড়িতে গত ৫ জুলাই  আপন পাশের বাড়িতে বসবাসবাসকারী আপন চাচাতো ভাইদের ধারাল অস্ত্রের আঘাতে ৬ মাসের এক শিশু সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রী খালেদা বেগমকে (২৬) হত্যার ঘটনায় দায়ের মামলার এজাহারনামীয় পলাতক আসামী ফাতেমা বেগম (২৭) র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। তিনি ওই এলাকার মামুন আলীর স্ত্রী। গত বৃহস্পতিবার(৭ আগষ্ট) রাত ৮টার সময় সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় র‌্যাব -৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে।  এজাহারের বরাতে র‌্যাব জানায়, বাবা  সবুর আলীর বাড়িতে অবস্থানকালে চাচাতো ভাইদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রæতা এবং  নিজেদের নির্মাণাধীণ বাড়ির  কার্নিশ ও ছাদ ঢালাই নিয়ে  ভাইদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে খালেদাকে ঘটনাস্থলে কুপিয়ে খুন করা হয়। এ সময় তাঁর বাবা-মা ও বোনও আহত হন। এ ঘটনায় নিহতের পিতা শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও গ্রেপ্তার অভিযান শুরু করে। এরই ধারাবহিকতায় ফাতেমা গ্রেপ্তার হন। তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। 


এ জাতীয় আরো খবর