আজ (সোমবার) কলকাতার নিউমার্কেট চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ কলকাতা বাজারের উল্টো দিকে হগ মার্কেটের লাগোয়া সিমপার্ক মলের দুই নম্বর গেটে এই ভয়াবহ আগুন লাগে বলে জানায় পশ্চিবঙ্গের স্থানীয় একাধিক সংবাদমাধ্যম।
ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা সিগারেটের টুকরো থেকে এই আগুন লেগেছে। সামনেই ফায়ার সার্ভিস অফিস থাকায় দুটি গাড়ি দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উদ্ধারকার্যে নেমে পড়েন স্থানীয়রা। ফলে হতাতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ বলছে, মার্কেট বন্ধ। তাই শটসার্কিট হওয়ার কথা নয়। গাফিলতির কারণে কোনো আগুনের টুকরো থেকে এতবড় আগুন লেগেছিল। তদন্ত করা হচ্ছে বলে জানায় তারা।