যে প্রেমে কোন ভাঙন নেই
সেই প্রেমের প্লাবনে ছুটে যাও
দুহাত বাড়িয়ে হৃদয়ের আকুলতায়।
যে প্রেম তোমাকে জড়িয়ে ধরে
সবুজের আচ্ছাদনে নিজের মতো করে।
তেমনি গভীর ভাবে ভালোবাসো
যে ভালোবাসায় কোনো বিচ্ছেদ নেই ,
যে ভালোবাসা তোমাকে আগলে রাখে
শান্তির শিকলে স্নিগ্ধতার পরিবেশে।
যে ভালোবাসায় কোনো খাদ নেই,
কোনো অভিমান নেই, কোনো কষ্ট নেই,
তেমনি অকৃত্রিম ভালোবাসার বন্ধনে
প্রেম করে যাও নিজেকে ভালোবেসে।