সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মার্কিন-ইসরাইলি চাপের মুখে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের প্রশ্নই ওঠে না: আদনান হুসেইন

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৩ ০০:৩৪:৫২
ছবি সংগৃহিত

বেইরুত, ২ আগস্ট ২০২৫: লেবাননের সাবেক সমাজকল্যাণমন্ত্রী আদনান হুসেইন স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না। বরং তারা লেবাননসহ গোটা অঞ্চলে ওয়াশিংটনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে।
ইরানের মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুসেইন বলেন, মার্কিন দূত টম ব্যারাকের তৃতীয়বারের সফর লেবাননের ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে।
তিনি জানান, “ব্যারাক প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আওনের প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এ থেকেই বোঝা যায়, যদি লেবানন মার্কিন পরিকল্পনায় সাড়া না দেয়, তবে চাপ আরও বাড়বে।”
এই চাপের অংশ হিসেবে ইসরাইলকে লেবাননের আকাশসীমায় ড্রোনের অবাধ উড্ডয়ন এবং উত্তর বেকা ও ত্রিপোলির আকাশে আতঙ্ক সৃষ্টির সুযোগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
হুসেইনের মতে, যুক্তরাষ্ট্র কখনোই ইসরাইলের বিরুদ্ধে কোনো চাপ প্রয়োগ করেনি, ভবিষ্যতেও করবে না।
তিনি বলেন,“বাইডেন প্রশাসন ইসরাইলকে ধ্বংসাত্মক অস্ত্র সরবরাহ করছে। গাজার ঘটনাই এর স্পষ্ট প্রমাণ। হামাস বিভিন্ন প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র সবসময় ইসরাইলের পক্ষে অবস্থান নেয়।”
হুসেইন জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার নামে দেওয়া প্রস্তাবগুলো মূলত হিজবুল্লাহর অস্ত্র প্রত্যাহারের পরিকল্পনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন,“যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মধ্যস্থতাকারী না ভেবে ইসরাইলি আগ্রাসনের অংশীদার হিসেবে আচরণ করে, তখন প্রতিরোধ আন্দোলন কখনোই এমন প্রস্তাবে রাজি হবে না। হিজবুল্লাহ তাদের অস্ত্র শক্তভাবে আঁকড়ে ধরবে।”
সাবেক মন্ত্রী সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যেমনটি তারা সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেনসহ অন্যান্য আরব দেশে করেছে।
তার মতে, “লেবাননের জন্য সবচেয়ে বড় শক্তি হলো জাতীয় ঐক্য। এই ঐক্য হিজবুল্লাহর অস্ত্র বা সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। ঐক্য বজায় থাকলে ইসরাইলি আগ্রাসনের কার্যকর জবাব দেওয়া সম্ভব।”

কীওয়ার্ডস:
হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না, লেবানন যুক্তরাষ্ট্র ইসরাইল চাপ, আদনান হুসেইন সাক্ষাৎকার, মার্কিন ষড়যন্ত্র ও মধ্যপ্রাচ্য, লেবাননের জাতীয় ঐক্য ও প্রতিরোধ


এ জাতীয় আরো খবর