ভারতের অর্থনীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষপূর্ণ মন্তব্য দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। ট্রাম্পের বক্তব্যে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সরাসরি সমর্থন জানিয়ে বলেছেন, “ভারতের অর্থনীতি মৃত—এটাই সত্য।”
সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, সেটা আমার কিছু আসে যায় না। চাইলে তারা একসঙ্গে নিজেদের মরা অর্থনীতি ডুবিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করে। ভারতের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। রাশিয়ার সঙ্গেও আমাদের উল্লেখযোগ্য বাণিজ্য নেই। আমি চাই, এই অবস্থা বজায় থাকুক।”
ট্রাম্পের এই বক্তব্যের পর রাহুল গান্ধী বলেন, “ট্রাম্প ঠিকই বলেছেন। ভারতের অর্থনীতি যে মরা, সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য বলেছেন।” তিনি আরও অভিযোগ করেন, মোদির নীতিই দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।
রাহুলের এই মন্তব্যের পর বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয়েছে। বিজেপি নেতারা অভিযোগ করেন, রাহুল বিদেশি নেতাদের বক্তব্যকে ব্যবহার করে দেশবিরোধী অবস্থান নিয়েছেন। এমনকি কংগ্রেসের ভেতর থেকেও কয়েকজন নেতা তার মন্তব্যের বিরোধিতা করেছেন।
ট্রাম্পের মন্তব্য এবং রাহুলের প্রতিক্রিয়া ভারতের অর্থনৈতিক নীতি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
কীওয়ার্ডস:
ভারতের অর্থনীতি ট্রাম্প মন্তব্য, রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, নরেন্দ্র মোদি অর্থনীতি সংকট, কংগ্রেস বনাম বিজেপি, ডোনাল্ড ট্রাম্প ভারত রাশিয়া বাণিজ্য