সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ভান্ডারপাড়া গ্রামে রাতের আঁধারে মুরগির খামারে বিষ,ফসলের জমি তছনছ করেছে দুর্বৃত্তরা

  • খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া
  • ২০২৫-০৭-২৯ ১২:১২:০২

ডুমুরিয়া উপজেলার ১০ নং ভাঙ্গারপাড়া ইউনিয়নের ভাণ্ডারপাড়া গ্রামে গত ২৮/২৯ জুলাই রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা হাফেজ মোঃ বাবুল খানের ফসলি জমির গাছপালা কেটে এবং হাঁস মুরগির খামারে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ বিষয়ে ভুক্তভোগী বাবুল খান জানান 
গত ২৮ তারিখ গভীর রাতে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা আমার ফসলি জমির গাছপালা কেটে দেয় এবং বিভিন্ন প্রজাতির সবজির গাছ নষ্ট করে এবং ২৯ জুলাই একইভাবে গভীর রাত্রে আমার হাস মুরগির খামারে বিষ প্রয়োগ করে আমার ব্যাপক অর্থনৈতিক ক্ষতিসোধন করে। এই ঘটনা কারা ঘটিয়েছে তাদের রাতের আঁধারে আমি দেখতে পাই নাই ,তবে আমার ধারণা আমাদের এলাকায় কিছু উশৃংখল দখলবাজ, মাদক কারবারি, জুয়াড়ি, যারা কোন কাজকর্ম করেনা তারাই এই ধরনের জঘন্য কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাছাড়া পুলিশ তদন্তে আসল অপরাধী আইনের জালে ধরা পড়বে বলে আমি বিশ্বাস করি।
এলাকাবাসী সূত্রে জানা যায় ৫ই আগস্টে ফ্লাসিস্ট সরকার পতনের পর ভান্ডার পাড়া গ্রামে ব্যাপকভাবে ভাঙচুর , লুটপাট,জমি দখল ,শালীশ বাণিজ্য, মামলা বাণিজ্য, অবৈধভাবে সরকারি আবাসনের দিঘির মাছ বিক্রি, ঘর বিক্রি সহ এলাকার মানুষ হামলা মামলার শিকার হয়। এছাড়াও ভান্ডার পাড়া মসজিদ সংলগ্ন বাজারে প্রকাশ্যে জুয়া এবং মাদক বেচা কেনার আখড়ায় পরিণত হয়েছে। একটি বিশেষ মহলের ছত্রছায়ায় সমাজ বিরোধী এ সকল কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলে জানা যায়। সমাজ বিরোধী এহেন জঘন্য কর্মকান্ডের প্রতিবাদ করলেই তাকে মারধরের শিকার হতে হচ্ছে। এলাকাবাসী প্রশাসনের নিকট তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর  দাবি জানায়।


এ জাতীয় আরো খবর