বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-২৮ ১২:৩০:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ  ও সদর উপজেলায় র‌্যাবের দু’টি পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল এবং ৩৮০ গ্রাম গাঁজাসহ দু’জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, শিবগঞ্জের বাররশিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬) এবং সদর উপজেলার লক্ষীপুর বানঝাপাড়া গ্রামের সিরাজুল আলীর ছেলে রাকিব আলী। গত রবিবার(২৭ জুলাই) সন্ধ্যা ও বিকালে অভিযানগুলো চালানো হয়।
রবিবার রাত সোয়া ৯টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়,রবিবার সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার নীচে অভিযান চালায়। অভিযানে  বিক্রয়ের জন্য আমের  ক্যারেটে (ঝুড়িতে) রাখা ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন সোহেল রানা।
র‌্যাব আরও জানায়, এর আগে রবিবার বিকাল সোয়া ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লক্সীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনের পাকা সড়কের উপর থেকে ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার  হয় রাকিব আলী।
 এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব। 


এ জাতীয় আরো খবর