বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • আমি একজন খুনি
  • ২০২৫-০৭-২৮ ০১:৪৬:১৫

আমি একজন খুনি --
আমি খুন করেছি মা-বাবার বিশ্বাসকে
বিশ্বাসঘাতকতা করেছি তাদের সাথে।
পড়ার টাকায় বইয়ের সাথে সম্পর্ক না রেখে
সম্পর্ক করেছি নেশার সাথে,
মা-বাবার সম্মানকে হত্যা করেছি, ধূলিসাৎ করেছি ভবিষ্যৎ।
দিইনি মা-বোনের ইজ্জতের মর্যাদা,
গুরুজনদের শ্রদ্ধা করিনি কখনো, প্রেমিকার মুখে কলঙ্ক দিয়েছি লেপে
সত্যকে করেছি গুম মিথ্যার চাদরে ঢেকে।
অসহায় মানুষের উপর জুলুম করেছি প্রকাশ্যে,
ধর্মের নামে অধর্মের সাথে করেছি সন্ধি।
লোকচক্ষুকে ফাঁকি দিলেও
সৃষ্টিকর্তাকে ফাঁকি দেওয়া যায় না কোনোদিন, ভাবিনি।
আমি একজন খুনি --
খুন করেছি নিজের বিবেককে।

 


এ জাতীয় আরো খবর