প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পূর্বাসিন্দা,কস্তুরিপাড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী ১৬টি মামলার ওয়ারেন্টভূক্ত ও ১৪টি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও প্রায় ৩ কোটি টাকার জরিমানার আসামী মমতাজকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে নাটোর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ।
পুলিশ জানায়,উপজেলার পূর্বাসিন্দা, কস্তুরিপাড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী মেসার্স সাদিয়া এন্ড সামিয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী, ১৬টি মামলার ওয়ারেন্টভূক্ত ও ১৪টি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও প্রায় ৩ কোটি টাকা জরিমানার আসামী মমতাজকে গ্রেফতার
করা হয়েছে। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।রোববার সকালে কালিহাতী থানার এএসআই রায়হান আলী মোল্লা, এএসআই আমিনুর রহমান ও এএসআই মোরশেদ আলমসহ একদল পুলিশ নাটোর সদর থানায় অভিযান চালিয় তাকে গ্রেফতার করে।