বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সে লি ম আ হ ম দ কা ও ছা র

  • রাজনীতি
  • ২০২৩-০৮-১৯ ২৩:১৪:২০

রাজনীতির সঠিক ধারা
যারা লালন করে
জনগণের ভালোর জন্য 
জীবন ভরে লড়ে। 
সে রাজনীতি এই সমাজে
নেই আর বিদ্যমান 
নেতা-নেত্রীরা মঞ্চে উঠে 
শোনায় নোংরা গান।
রাজনীতি তাই ঘৃণ্য পথে 
হাঁটছে দিবা রাতি
চোর বাটপার নেতা সেজে
করছে দেশের ক্ষতি। 
এই সমাজে রাজার নীতি 
মিথ্যা কথা বলা
সত্য কথা বলতে গেলে
মুখে দিবে তালা।
রাজার দোষে রাজ্য নষ্ট 
প্রজা কষ্ট পায়
রাজনীতির এ বেহাল দশায় 
দেশ অশান্ত হায়!
রাজনীতির হোক সঠিক চর্চা 
নোংরামি সব ছেড়ে 
দেশের কল্যাণ মানব সেবায়
আসুন সবাই ফিরে।


এ জাতীয় আরো খবর