মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী মোদির শোক: উত্তরায় বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২১ ২৩:৩৫:২৯
ছবি সংগৃহিত

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২০ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে মোদি বলেন, “ঢাকায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় যারা জীবন হারিয়েছেন, বিশেষত তরুণ শিক্ষার্থীরা, তাদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও জানান, “ভারত এই দুঃসময়ে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এদের মধ্যে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে -বার্ন ইনস্টিটিউটে ২ জন, সিএমএইচ-ঢাকায় ১২ জন, ঢাকা মেডিকেলে ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও লুবনা জেনারেল হাসপাতালে প্রত্যেকেই ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠান। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রয়েছে।

 


এ জাতীয় আরো খবর