সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর মৃুত্য

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-২১ ১৯:৩২:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মো: ই¯্রাফিল(২০) নামে  উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়–য়া এক তরুণের মৃত্য হয়েছে। তিনি  বিনোদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইসলামপুর  গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার(২১ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির বারান্দায় একটি ঘর নির্মানের জন্য বারান্দার ছাদে একটি লোহার রডে ঝোলানো ফ্যান স্থানান্তরের জন্য বিদ্যূতায়িত হয়ে থাকা রডটি স্পর্শ করতেই বিদ্যূৎস্পৃষ্টে আটকে যান ই¯্রাফিল। তাঁর পিতা ঘটনা টের পেয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টায় ধাক্কা দিলে নিজে মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  ই¯্রাফিলকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধালের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায়  থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর