বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহতকে চিকিৎসা সহায়তা করল 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রধিনিধি
  • ২০২৫-০৭-১৮ ২২:৩৮:২৮

যশোরের চৌগাছা উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ নাগর হোসেনের চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা (১৫,০০০) আর্থিক সহায়তা প্রদান করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে আজ (১৮জুলাই) শুক্রবার বিকেলে নাগর হোসেনের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।
মোঃ নাগর হোসেন চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল আলিমের পুত্র। গত ৭ জুলাই ঝিনাইকুন্ডু ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর হাঁটুর হাড় ভেঙে কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। চিকিৎসকদের মতে, জরুরি অস্ত্রোপচার ছাড়া তাঁর হাঁটার সক্ষমতা হারানোর আশঙ্কা ছিল। কিন্তু অপারেশনের ব্যয়ভার বহন করা তাঁর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে।
এমন সংকটময় পরিস্থিতিতে নাগর হোসেনের পরিবার চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা কামনা করে। সংগঠনের জগদীশপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে উদ্যোগ নেন। তাঁর আহ্বানে মালদ্বীপপ্রবাসী আহম্মেদ সুমনসহ অন্যান্য সদস্যরা সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, মোঃ কামরুল হাসান সাবেক সভাপতি জগদীশপুর ইউনিয়ন শাখা, মোঃ শাহিন কবির, মাষ্টার আকরাম হোসেন, মোঃ শাহরিয়ার নাফিজ, মোঃ মনিরুল ইসলাম,
দীপ্ত বিশ্বাস, মোঃ নয়ন রহমান, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ লিখন হোসেন, মোঃ নাইমুর রহমান বাপ্পি, মোঃ সোহাগ হোসেন, মোঃ রেদুয়ান আহমেদ রিয়াদ, মোঃ তামিম ইকবাল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- “আমরা কেবল একটি সংগঠন নই, আমরা একটি পরিবার। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। চৌগাছা পরিবার সবসময় মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।” সংগঠনের মূল স্লোগান “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে অসহায়, দুঃস্থ ও দুর্ঘটনাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর