বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

এ ম দা দ শু ভ্র

  • কবি তার জন্য
  • ২০২৫-০৭-১৮ ০০:০৭:১৫

একবার মনে হয় তুমি কবিতার,
একবার মনে হয় তুমি কবি তার
কোনো চাওয়া নেই কবিতার কাছে,
কোনো চাওয়া নেই কবি তার কাছে। 

অপূর্ণ রাখিনি কবিতাকে, 
অপূর্ণ রাখিনি কবি তাকে
মিথ্যের প্রলেপে সত্য কবিতাই, 
মিথ্যের প্রলেপে সত্য কবি তাই।

সার্থক লুকোচুরি কবিতাতে,
সার্থক লুকোচুরি কবি তাতে
আকাঙ্ক্ষার সব কবিতাকে নিয়ে, 
আকাঙ্ক্ষার সব কবি তাকে নিয়ে।

হৃদয়ের কথা কবিতার জন্য,
হৃদয়ের কথা কবি তার জন্য।


এ জাতীয় আরো খবর