আজও বেঁচে আছি প্রেমহীন প্রান্তরে
যেখানে শুধুই অভুক্ত প্রাণের আর্তনাদ
যেখানে জীবন ধূসর মরু উষরে
নিভু নিভু প্রদী্প যেখানে দামাল বাতাসের
সাথে পাল্লা দেয় জীবনের সন্ধিক্ষণে।
জোনাকির আলোয় চোখে লাগে ধাঁধা।
আশ্বিনের দুরন্ত মেঘগুলো আজ বেজায় চঞ্চলা
শিউলির মালা আজ নিঃস্প্রয়োজন
অথৈই সাগরে ভাসমমান প্রেম যেমন
অর্থহীন, মূল্যহীন।
কারণ কেউ নেই আজ পথ চেয়ে
কেউ নেই অপেক্ষমান-
কোন তীরে, কোন নীড়ে।।