সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরকারবারী তাড়া করতে গিয়ে বিজিবি’র গুলিবর্ষণ,১০ মহিষ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৬ ০১:০৯:১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার  বাখের আলী সীমান্তে  বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারী তাড়া করতে গিয়ে অটোমেটিক রাইফেল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল। তবে অভিযানকালে কোন চোরাকারবারী আটক না হলেও ১০টি  ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়,গত মঙ্গলবার(১৫ জুলাই) রাত ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় বৃষ্টির মধ্যে অভিযান চালানো হয়। এ সময় অন্তত: ১৫ জন চোরাকারবারীর একটি দল নদীর  বিপদজনক খাড়া পাড়ের উপর দিয়ে মহিষ আনার পথে তাদের ধাওয়া করে বাখের আলী বিওপির একটি টহল দল। এক পর্যায়ে বিজিবি  সৈনিকরা গুলি করলে তারা পালিয়ে যায়। তবে জব্দ হয় অবৈধ পথে সীমান্ত পেরিয়ে আনা ১০টি মহিষ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেনান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু  অভিযানটি নিশ্চিত করে বলেন, সীমান্তে জোর টহল অব্যহত রয়েছে। মহিষ জব্দের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক। 


এ জাতীয় আরো খবর