বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সা গ রি কা জা মা লী

  • আমি ধন্য হলুম...
  • ২০২৩-০৮-১৮ ১৩:২৯:৪৮

শ্রাবণের শেষ দিনে জন্ম। সাত মাসের কয়েক দিন আগেই জন্মেছিলাম।আতুর ঘরে মার পাশে বাবা, ডাক্তার( বাবার ভাগ্নে), নার্স, কাজের বয়ষ্ক বুড়ি বসা। ভূমিষ্ট হয়ে কাঁদিনি। খুব  বৃষ্টি ছিল সেদিন!  মৃত ভেবে কগজে করে ফেলেই দিয়েছিল! লাল পিঁপড়ের কামড়ে সামান্য শব্দ করেছিলাম।অসুস্থ জননীর নাড়িছেঁড়া ধন বলে কথা! তিনি শুনতে পেয়ে মৃদু স্বরে বলেছিলেন- " বেঁচে আছে...!)" 
তারপর আর কি। শুনেছি তুলতুলে কাপড়ে জড়িয়ে  চিনির পানি মুখে দেওয়া হয়েছিল। ৬/৭ দিন পর চোখ মেলেছিলাম।আর কাজ করতো বুড়ি মা, সে-ই তেল মাখাতো, স্নান করাতো। বাড়ির বড় মেয়ে (বড় আপা,  বহ্নিশিখা জামালী), তাঁর ভূমিকাও অনস্বীকার্য! বাড়ির সকলের ছোট আমি। আমি সকলের জন্মদিন পালন করতে ছুটে যেতাম। কিন্তু নিজের জন্মদিন পালন করতে সংকোচবোধ হত। বাবা বেঁচে ছিলেন যতদিন ততদিন জন্মদিন হত আমার। তারপর কলকাতা পড়াশোনা করার সময় হত জন্মদিন। বেহালায় আমার কাকুর বাড়িতে বেশির  ভাগ সময় (বাবার কলেজের ঘনিষ্ঠ বন্ধু)। আর আমার ঘনিষ্ঠ বন্ধু / বান্ধবী ওখানে তেমন ছিল না বলতে গেলে।
আজ বাবার কথা খুব মনে পড়ছে। তাঁর আদর্শের মতে-"নিজেকে গুনগত সম্পন্ন মানুষ করে তোল, তখন তোমার ভালোবাসার মানুষ জন তোমার জন্মদিন পালন করবে! " জানিনা এখনো দেশকে,ছাত্র,ছাত্রী, শ্রোতাও দর্শকদের কতটা দিতে পেরেছি সরাসরি ও গণমাধ্যমে!  গান আর রবীন্দ্রনাথের সৃষ্টিকে আঁকড়ে ধরে বেঁচ আছি। তবে ফেসবুকের মাধ্যমে অনেক ভালো মানুষদের সন্ধান আর ভালোবাসা পেয়েছি। রবীন্দ্রনাথ বলেছেন গানে - " এরা পরকে আপন করে আপনারে পর.....!"
বন্ধুরা, কাজী নজরুল ইসলামের ভাষায় বলি-" আমার স্মৃতির বীণায় শুধু একটি মাত্র তার ধ্বণিত হচ্ছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম...।"


এ জাতীয় আরো খবর