দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুয়েল দাস, থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, রবিউল আউয়াল সজিবসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় 'জাতীয় স্থানীয় পর্যায়ে দুর্যোগে ঝুঁকি ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা ও জাতীয় জরুরি দুর্যোগ সমন্বয়' বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।