রবিবার, অক্টোবর ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ র‌্যাবের হাতে ২ কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-০৮ ১৫:২২:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর এবং গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ১৮০ বোতল ফেনসিডিলসহ দ্ু’জন গ্রেপ্তার হয়েছেন। গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন সদরের দেবীনগর এলাকার আফসার আলীর ছেলে আনারুল হক (৪০)। ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন জেলার ভোলাহাট ্উপজেলার চামুসা গ্রামের এরফান আলীর ছেলে এমদাদুল বধু(৪৫)।
মঙ্গলবার (৮জুলাই) সকাল ১০টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ  ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে  গত সোমবার(৭জুলাই) দুপুরে চালানো অভিযানগুলো সম্পর্কে জানানো হয়।
র‌্যাব জানায়,গত সোমবার দুপুর ২টার দিকে সদরের চরঅনুপনগর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে মহানন্দা নদীর খসমুলের ঘাট থেকে গাঁজাসহ গ্রেপ্তার হন আনারুল।
এর আগে গত সোমবার দুপুর  সাড়ে ১২টার দিকে জেলার গোমস্তাাপুর উপজেলার নিমতলা কঁাঁঠাল গ্রামে গোমস্তাপুর থেকে রহনপুরগামী সড়কের উপর একটি ব্যাটালিচালিত ভ্যানের যাত্রী সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটতনের মধ্যে লুকিয়ে রাখা ফেনসডিলিসহ গ্রেপ্তার হন এমদাদুল।
র‌্যাব আরও জানায়, মাদক পাচার হতে পারে মর্মে গোয়েন্দা তথ্য পাবার পর  অভিযান চালানোর আগে ওই এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর