তিরতির ঢেউ পদ্মার পাড় ঘেঁষে,
চিহ্ন রেখে গেছে...
আমাদের বিধৌত পায়ের,
কালের কোনো স্বাক্ষর নয়!
যেন কতশত শতাব্দীর চেনা পরিক্রমা।
উত্তরের অক্ষরেখা জুড়ে ভাসে--নদীমাতৃক প্রাচীন ধূলো।
উচাটন মন পানকৌড়ির মতো ডুবে ডুবে,
তুলে আনে মুদ্রিত-ধ্রুপদ ---
স্বচ্ছ অনুধাবনে পরিতৃপ্তির নিবিড়তা,
বনষ্পতির সুনিশ্চিত ছায়ার ভিতর আশ্রয়,
আহা জীবন--
প্রহেলিকার অস্তমিত কলরব ছাপিয়ে উঠে আসে--
জন্ম-জন্মান্তরের গহীন-অতল ধ্বণি...।
বন্ধু আইডি: ৪৯০