বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কা জী র ফি ক

  • এলমন্ট মেমরিয়াল লাইব্রেরি
  • ২০২৫-০৭-০৬ ২২:২৫:১৭

সময় পেলেই চলে যাই কাছাকছি লং আইল্যান্ডের "এলমন্ট মেমরিয়াল লাইব্রেরি"তে। আমি যেখানে থাকি সেখান থেকে  লাইব্রেরিতে যেতে সময় লাগে মাত্র সাত মিনিট। লাইব্রেরি সম্পর্কে আমি প্রথম যেদিন গিয়েছিলাম সেদিনই পোষ্ট দিয়েছি। যখন যাই চেষ্টা করি কিছু বই পড়তে। বিখ্যাত লেখকদের বিভিন্ন ধরনের বই। আজ যার বইটা পড়ছিলাম, তার সম্পর্কে একটু আলোকপাত করছি।
আমার হাতে বইটির নাম"Then she vanishd', লেখক হচ্ছেন তিনবার "এডগার পুরষ্কার "বিজয়ী টি, জেফারসন পার্কার (T. Jefferson Parker). নিউ ইয়র্ক টাইমসের মূল্যায়নে সর্বাধিক বিক্রিত বইর লেখক তিনি। এই বইটি তার একটি নতুন ও প্রাণবন্ত থ্রিলার।টি, জেফারসন পার্কার এর লেখা ২৮টি অপরাধ উপন্যাস বেশ জনপ্রিতা পায়। পার্কারের সর্বশেষ রচনা "দ্যা রেসকিউ", লেখার বৈশিষ্ট হচ্ছে মানুষ -প্রাণীর বন্ধনের শক্তি এবং আমরা যা ভালোবাসি তা রক্ষা করার জন্য কতদূর যেতে পারি তা অন্বেষন করা।
লেখক পার্কারের জন্ম ১৯৫৩ সালের ২৬ ডিসেম্বর লস অ্যান্জেলেসে, বেড়ে উঠেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় আরভাইন থেকে ইংরেজিতে  স্নাতক ডিগ্রী লাভ করেন। "দ্যা নিউপোর্ট এনসাইন" পত্রিকায় সাংবাদিতা শুরু করেন।পরবর্তীতে  লেখক হিসেবে পেশা বেছে নেন।  "লাগুনা হিট" নামে প্রথম  বই "লেখেন তিনি। ১৯৮৭ সালে এই "লাগুনা হিট" প্রথম টেলিভশন চলচ্চিত্রে রূপ দেয়া হয়।২০০২ সালে তিনি তার"সাইলেন্ট জো" এবং ২০০৫ সালের "ক্যালিফোর্নিয়া গার্ল "এর জন্য "এডগার পুরস্কার" পান। আমেরিকার বিখ্যাত লেখক "এডগার অ্যালেন পো"র নামে এই পুরষ্কার প্রবর্তন করা হয়।পার্কার এখনো লিখে যাচ্ছেন।
( দ্যান সি ভেনিশড"বইটি এখনো পড়া, হয়নি। পড়া হলে বই সম্পর্কে লেখা হবে)


এ জাতীয় আরো খবর