আমার সমস্ত ক্ষতকে লুকিয়ে রাখি
যে কান্না দিয়ে --
তুমি যে সেটাকে কীভাবে হাসি ভেবে নাও -
হয়তো আমিও সেরকমটাই ভেবে
ঠোঁটের দু'কোণ সামান্য টেনে নিয়ে যাই
সে নকল হাসিতে কান্না লুকোই!
এই বর্ষাবেলাতেই বরং আমাদের দেখা হোক
জল কি সত্যিই জলের দাগ মুছিয়ে দিতে পারে -
হয়তো পারে
নইলে নদীর বুকে ভেসে থাকা নৌকোয়
মাঝি যে করুণ বিলাপ করে --
ঘরে রেখে আসা প্রেমকে মনে করে তার
সেটাকে আমরা গান বলে ভেবে নিই কেন সুরঞ্জনা!