মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ায় আসক্ত সন্দেহে স্বামীর গোপনাঙ্গ বিচ্ছিন্ন করলেন স্ত্রী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-৩০ ০০:০১:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্বামী রায়হান আলী(২০) নামে এক যুবকের গোপনাঙ্গ ফলকাটা  ধারাল চাকু  দিয়ে কর্তন করে  সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছেন  তাঁর স্ত্রী তাসলিমা খাতুন (১৯)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার(২৯জুন) ভোররাতে শাজাহানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে রায়হানের   বাড়িতে ঘটনাটি ঘটে। রায়হান অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত সন্দেহে চলমান দাম্পত্য কলহের জেরে তাসলিমা এ কান্ড ঘটান  বলে জানিয়েছে সূত্রগুলো। রায়হান মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাসলিমা সদর উপজেলার মিরেরচর গ্রামের মৃত আকরাম আলীর  মেয়ে।
জানা গেছে,তাসলিমার পূর্বে একবার বিয়ে হয়েছিল। পরে প্রেম করে  ২ বছর পূর্বে রায়হানের সাথে বিয়ে হয়। গত প্রায় ৪ মাস থেকে স্বামী রায়হানের সাথে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। এমনকি কথা বলাও বন্ধ হয়ে যায়। তাসলিমার অভিযোগ রায়হান  মোবাইলে অন্য মেয়ের সাথে কথা বলেন।
এরই ধারবাহিকতায় গত শনিবার দিবাগত গভীর রাতে রায়হান একটি পিকনিক করে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রী কলহ হয়। পরে রায়হান ঘুমিয়ে পড়লে তাসলিমা তঁাঁর গোপনাঙ্গ কেটে দেন। ্ এ সময় চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় রায়হানকে উদ্ধার করে  আংশকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করেন এবং তাসলিমাকে আটক করে রাখেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ তাসলিমাকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 


এ জাতীয় আরো খবর