সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নাচোলে ভ্যান কেড়ে নেয়ার জন্য চালককে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল অভিযুক্তসহ প্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৮ ১৮:৩৬:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ব্যাটারীচালিত একটি ভ্যান কেড়ে নেবার জন্য ভ্যানচালক রাজু আহম্মেদকে (২১) গলাকেটে হত্যার  আলোচিত ঘটনার মূল অভিযুক্ত খাদেমুল ইসলাম মধু (২৪) নামে এক মৌয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার(২৭জুন) ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ থানা এলাকা থেকে নাচোল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ওই থানার উত্তর সিঙ্গেরগাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছলে। নিহত রাজু নাচোল পৌর শ্রীরামপুর মহল্লার আব্দুল মোত্তালেবের ছেলে। একই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চোরাই ভ্যান ক্রয়ে জড়িত  পিতা-পুত্র নাচোলের ফতেপুর ইউনিয়নের মসজিদপাড়া গ্রামের রজজান আলীর ছেলে আমানত আলী ও তাঁর ছেলে আমিনুর রহমান (২২)। উদ্ধার হয়েছে রাজুর কেড়ে নেয়া ভ্যান,তাঁর মোবাইল ফোন এবং তাঁকে হত্যায় ব্যবহৃত চাকু। এছাড়া আরও ২টি চোরাই ভ্যানও উদ্ধার হয় ওই পিতা-পুত্রের নিকট থেকে।
শনিবার(২৮জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ  হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, গত গত ২৩ জুন সকালে নাচোলের পারিলা গ্রাম থেকে ভ্যানচালক রাজুর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। কিন্তু পাওয়া যায় নি তাঁর ভ্যান ও মোবাইল। এর আগে গত ২২ জুন রাত ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নাচোল থানায়  অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন নিহতের মা। মামলার পর পুলিশ হত্যা রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এই ধারাবহিকতায় প্রথমে গ্রেপ্তার হয় নাচোলে বসবাসকারী  মধুর ব্যবসায়ী নীলফামারীর খাদেমুল। তাঁর স্বীকারেক্তিতে গ্রেপ্তার হয় চোরাই ভ্যান ক্রেতা পিতা-পুত্র। উদ্ধার হয় রাজুরটি সহ চোরাই ৩টি ভ্যান। তাঁরা  রাজুর ভ্যানটি ২০ হাজার টাক ছুক্তিতে নগদ ১৪ হাজার টাকায় ক্রয় করেন।  এছাড়াও খাদেমুলের দেয়া তথ্যে উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত মৌচাক কাটা ধারাল চাকু ও কাদায় লুকিয়ে রাখা রাজুর মোবাইল ফোন।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আরও বলেন,খাদেমুলের স্বীকারেক্তিতে  জানা গেছে,রাজুর তাঁর পূর্ব পরিচিত ছিল। ঘটনার রাতে সে রাজুকে অতিরিক্ত মদ,গাঁজা খাইয়ে প্রায় অচেতন কওে বাড়ি থেকে ১৭ কিলোমিটার দূরে নিয়ে হত্যা করে এবং মরদেহ ফেলে দিয়ে দেশের বাড়ি নীলফামারী চলে যায়। ১৬৪ ধারায় স্বাকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য শনিবার খাদেমুলকে আদালতে পাঠানো হয়েছে। ব্রিফিং-এ  অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, ওসি নাচোল মনিরুল ইসলাম, ওসি ডিবি শাহীন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 


এ জাতীয় আরো খবর