সোমবার, মে ২৫, ২০২৬

জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মিয়ানমারে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৬ ০৯:৫৪:০৩

জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মিয়ানমারে।এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। 
গত রোববার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনের হাপাকান্ত শহরের প্রত্যন্ত এলাকায় খনি ধসের এই ঘটনা ঘটে। 
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, টানা দু’দিন উদ্ধার কার্যক্রমের পর এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। 
অঞ্চলটিতে গত কয়েক দিন ধরে মৌসুমী বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। ভূমিধসে ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই সেখানকার খনি খননকারী স্থানীয় লোকজন বলে জানা গেছে।


এ জাতীয় আরো খবর