পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার বন্যা কবলিত দেলুটি ইউনিয়নের ৫টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সর্বোমোট ২.৭ মেট্রিক টন মৎস্য খাদ্য চাষীদের মাঝে বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ইউপি সদস্য পবিত্র কুমার সরদার, রামচন্দ্র টিকাদার, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায় ও মেরী রাণী সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।