চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় স্বর্ণ চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় উজ্জল কুমার সাহা(৩৬) নামে এক জুয়েলারী দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় ১ ভরি স্বর্ণালংকার। বুধবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চোরাই স্বর্ণালংকার কেনার অভিযোগ ওই ব্যবসায়ীূকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় কুখ্যাত স্বর্ন চোর ও ২৩ মামলার আসামী আরিফুল ইসলাম ভটা(৩৪) এবং তাঁর শ্যালক ও ১৩ মামলার আসামী মো. সাকিবকে(২৭) গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদে পাওয়া তথ্য অনুযায়ী গোমস্তাপুরের চৌডালা বাজারের শাহ জুয়েলার্সের মালিক উজ্জল কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়। তিনি চৌডালা ফুটবল মাঠ এলাকার মৃত হরিপদ সাহার ছেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান। তিনি আরও জানান, ২০ মে গোমস্তাপুরর রহনপুর পৌর এলাকার কাটিহারপাড়া প্রসাদপুর গ্রামের একটি বসতবাড়ির ঘরের ভেন্টিলেটর ও জানালা ভেঙ্গে স্বর্ণ ও চাঁদির অলংকার,মোবাইল ফোন এবং নগদ অর্থ চুরি হয়। এ ঘটনায় ৭ জুন গোমস্তাপুর থানায় মামলা হয়। মামলার তদন্তে ভটা ও সাকিবের সংশ্লিস্টতা মেলে। এরই ধারাবাহিকতায় নাচোল থানার একটি স্বর্ণচুরি মামলার হাজতে থাকা ভটা ও সাকিব জামিনে ছাড়া পাবার আগেই বুধবার (৩০সেপ্টেম্বর) শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে রিমান্ডে নেয় গোমস্তাপুর থানা পুলিশ। এরপর তাঁদের দেয়া তথ্যে ১৫ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার সহ জুয়েলারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার(১ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।