শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৬-২৪ ১৯:৩৮:২৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘরের টিনের সাথে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শামীম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
মঙ্গলবার ১২ টায় উপজেলার চরএলাহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়া ড্রাইভারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  
মৃত শাীশ উপজেলার ওই বাড়ীর আজগর হোসেন সুজনের ছেলে। সে চরএলাহী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের শয়নকক্ষের পাশের টিন ফ্রিজের তারের সাথে বিদ্যুতায়িত অবস্থায় ছিল। শামিম স্কুল থেকে ফেরার পর ওই টিনের সাথে হাত লাগলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


এ জাতীয় আরো খবর