বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জমকালো আয়োজনে বরিশালে নিসচার ঈদ-উল আযহার পূর্ণমিলনী অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-২২ ০২:০৭:২৫

নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সকল সদস্যদের ঈদ পূর্ণমিলানী অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় রুপাতলী হাউজিং এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয় আলোচনা সভা, ফুটবল, র‍্যাফেল ড্র, হাঁড়ি ভাঙ্গা, গানসহ জমকালো এক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী মিলন মেলা। 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচার ক্রীড়া সম্পাদক হাজী মো: আক্তার হোসেন। গীতা পাঠ করেন যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জ্যোতির্ময় রায়। 
জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন সহ-সভাপতি মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিআই মো: মামুন-আল-আমিন। 
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন ও সার্বিক সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী। এছাড়াও গঠনতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রচার ও প্রচারণা সম্পাদক রবীন্দ্রনাথ রবিন। 
আপ্যায়ন ও ফুটবল খেলা পরিচালনা করেন নিসচার সাধারণ সম্পাদক অধ্যাপক বি.এম. শহীদুল ইসলাম মাখন। র‍্যাফেল ড্র পরিচালনা করেন মহিলা বিষয়ক সম্পাদিকা জিনাতুন নাজিফা সোমা, নির্বাহী সদস্য এ্যাড মোশারফ হোসেন।
র‍্যাফেল ড্র শেষ করে হাঁড়ি ভাঙ্গা খেলা পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক এ.বি.এম জিহাদ, নির্বাহী সদস্য মো: সোহেল আকন নবাব, প্রকৌশলী মো: সহিদুল ইসলাম ও মো: শহিদুল ইসলাম সাগর।
এর আগে বেলা ১১ টায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন আইন বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা তপু, যুব বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান দিপু, কার্য নির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুল, মো: রিয়াদ আহমেদ, মো: মাইনুল ইসলাম নাঈম, মো: আজিজুল হক, মো: জিয়াউর রহমান শামীম, মো: সিফাত রহমান।
 এছাড়াও অতিথি খেলোয়াড় হিসেবে অংশ গ্রহণ করেন এনজিও কর্মী মো: আসাদুজ্জামান আসাদ, পুলিশ সদস্য মো: ইমরান হোসেন, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মো: ইমন মো: আসাদুজ্জামান আসাদসহ অন্যান্যরা।
সর্বশেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রধান অতিথি ও সভাপতি শুধু অনুষ্ঠান করলেই চলবে না সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। আমরা চাই বরিশাল জেলা কমিটির সকল সদস্য বেশি বেশি মানবিক কাজ করবে এবং মানুষের পাশে থাকবে।

 


এ জাতীয় আরো খবর