সোমবার, আগস্ট ১৭, ২০২৬

সোনামসজিদ স্থলবন্দরে পন্য পরিবহন ট্রাক হতে বিপুল অংকের অবৈধ চাঁদাবাজি হচ্ছে অভিযোগ তুলে বন্ধের দাবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১৯ ২৩:৪৮:৪২

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে পণ্য পরিবহন ট্রাক হতে অবৈধভাবে বিপুল অংকের চাঁদা উত্তোলন করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা ট্রাক মালিক গ্রæপ এবং জেলা ট্রাক,ট্যাংকলরী ও  কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(১৯জুন) বিকাল সাড়ে ৫টায় জেলা শহরের  ট্রাক মালিক গ্রæপের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ট্রাক মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ঘোষণা করেন,অবিলম্বে যদি বন্দরে চাঁদাবাজি বন্ধ করা না হয় তবে বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়া হবে। তাঁরা বলেন, ২০ জুন থেকেই পণ্য পরিবহন বন্ধের সিদ্ধান্ত ছিল। তবে প্রশাসন,রাজনীতিবিদ এবং  সংশ্লিস্ট বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় সমস্যার সমাধান করা হবে মর্মে আশ^াসের প্রেক্ষিতে সে সিদ্ধান্ত আপাতত: স্থগিত করা হয়েছে। সম্মেলনে বন্দরে পরিবহণ ব্যবসা নির্বিঘœ করতে কিছু দাবি জানানো হয় এবং প্রস্তাব তোলা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাক মালিক গ্রæপ সভাপতি শহিদ আহম্মেদ। তিনি বলেন, বন্দরে দালালির নামে ট্রাক প্রতি ২ থেকে ১০ হাজার  এবং বকশিশের নামে ৬ শত থেকে ২ হাজার ৬ শত টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হচ্ছে। তাতে ট্রাক মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বিগত সরকারের দোসররা সহ বিভিন্ন মহল এর সাথে জড়িত। তিনি  সাম্প্রতিককালে  কাজ শুরু করা আনরেজিষ্টার্ড সোনামসজিদের স্থানীয়  একটি ট্রাক মালিক সমিতিকেও এজন্য দায়ী করেন। জেলা ট্রাক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এমনকি সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রæপকেও চাঁদাবাজির সামগ্রিক প্রক্রিয়ায় জড়িত বলে অভিযোগ করেন।
অভিযোগের ব্যাপারে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রæপ সভাপতি একরামুল হক বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমদানী ও রপ্তানীকারক গ্রæপ কোনরকম চাঁদবাজিতে জড়িত না। তিনি অভিযোগের প্রমাণ করার দাবি জানান। বলেন, বন্দরে অভিযোগকারীরা ছাড়াও আরও বিভিন্ন মালিকের ট্রাক চলে।
সোনামসজিদ ট্রাক মালিক সমিতি  সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর  উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে ট্রাক থেকে  টাকা নেয়ার এবং পরিবহনে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেন। তিনি বলেন, ২০১৮ সাল থেকে তাঁদেও সমিতি কাজ করছে।
সম্মেলনে বক্তব্য দেন জেলা ট্রাক মালিক গ্রæপ সাধারণ সম্পাদক আব্দুল মাতিন,জেলা ট্রাক,ট্যাংকলরী ও  কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনার সহ  সংশ্লিস্টরা।


এ জাতীয় আরো খবর