বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা,গৃহবধু গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১৭ ২২:৩৬:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে লিখিত কোন অভিযোগ ছাড়াই পুলিশ ডেকে উত্যক্তের অভিযোগে  এক প্রতিবেশীকে আটকের দাবিতে  পুলিশের উপস্থিতিতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ফ্যানের সাথে গলয় ওড়নার ফাঁস  দিয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগে সায়েমা বেগম (৩০) নামে এক গৃহবধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের টিকরামপুর মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ‘৯৯৯’ মারফৎ পুলিশ ডাকেন সায়েমা।  সদর থানার এএসআই আকুব্বর আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি এক প্রতিবেশীর প্রতি  উত্যক্তের অভিযোগ এনে তাঁকে  আটকের দাবি জানাতে থাকেন। পুলিশ প্রথমে এ ব্যাপারে তাঁকে থানায় লিখিত অভিযোগ করতে বলেন। এছাড়াও পুলিশ তাৎক্ষনিক তদন্তে ওই গৃহবধুর অভিযোগের কোন সত্যতা পায় নি। এ অবস্থায় ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন।  পুলিশ তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।  তবে যে ঘরে তিনি তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন সেই ঘরের একটি খোলা জানালা দিয়ে এএসআই আকুব্বর ওই নারীর সাথে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমানের  মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলিয়ে দিতে সক্ষম হন। ওসি তাৎক্ষনিক ওই মহিলাকে আশ^াস দেন যে, যাকে তিনি আটকের দাবি করছেন তাঁকে অবিলম্বে  আটক করা হবে। ওসি এভাবে ওই মহিলাকে বুঝিয়ে আত্মহত্যা করা থেকে নিবৃত্ত করেন। পরে তাঁকে থানায় আনা হয়।
ওসি বলেন,প্রাথমিক তদন্তে ওই মহিলার আচরণ সন্তোষজনক নয় বলে এলাকাবাসী  জানিয়েছে। এমনকি তাঁর স্বামীও জানিয়েছেন যে,তাঁর স্ত্রী জেদী প্রকৃতির। মেয়েটির  স্থায়ী বাড়ি শহরের পিটিআই এলাকায়। ওই মহল্লায় তিনি কাঠের আড়তের শ্রমিক স্বামীকে নিয়ে ভাড়া থাকেন। ওসি আরও বলেন, পুলিশের উপস্থিতিতে সে আত্মহত্যায় সক্ষম হলে পুলিশ বড় ধরনের বিপদে পড়ত। এছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, যে বাক্তিকে  সায়েমা আটকের দাবি করছিলেন, সেই  ব্যাক্তির স্ত্রীর সাথে তাঁর দ্বন্দ। তারই জেরে তিনি একাজ করেন। এ ঘটনায় এএসআই আকুব্বর বাদী হয়ে পুলিশকে হয়রানি ও আত্মহত্যা চেষ্টার অভিযোগে ওই মহিলার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। 


এ জাতীয় আরো খবর