শনিবার, মে ২, ২০২৬

টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর,দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১৬ ১৪:৪৭:৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল –আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল  কার্যক্রম টানা ১০দিন এবং বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় অনর্ধিারিত আরও একদিন বন্ধ থাকার পর সোমবার(১৬জুন) যথারীতি পূণরায়  চালু  হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর। সোমবার সকাল থেকেই  আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ  শুরু করে। দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দু’শতাধিক ভারতীয় ট্রাক। বন্দর সংশ্লিসট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড  অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সোনামসজিদের বিপরীতে ভারতের মালদহ জেলার মোহদিপুর বন্দরে   সার্ভার আপগ্রেডেশনের কাজ চলায় ভারতীয়রা গত রোববার (১৫ জুন) বন্দর খোলা থাকলেও কোন গাড়ী দিতে পারে নি। তিনি আরও বলেন,গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ১০দিন বন্ধের পর গত রোববার যথারীতি বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম চালু হবার কথা ছিল।
সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলায় গত রোববার আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয় নি। কাজ শেষে সোমবার (১৬জুন) থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু  হয়েছে। পাথর,খইল ও ভুষি (পোল্ট্রি,পশু ও মাছের খাবার), জিরা, গুড়সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে।  বিকেল ৩টা পর্যন্ত দুশতাধিক ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। দীর্ঘ টানা ছুটির পর কয়েকদিনের মধ্যেই বন্দরের কার্যক্রমে ঢিলেভাব কমে ব্যস্ততা বাড়বে বলেও আশা করেন তিনি। 


এ জাতীয় আরো খবর