শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

ফা র জা না ই য়া স মি ন

  • এক বর্ষায়
  • ২০২৫-০৬-১৬ ০০:৩০:০৫

একদিন বৃষ্টি ভেজা শহরে কৃষ্ণচূড়ার রঙে রঙ্গিন দিনে
চলো হেঁটে যাই বহুদূর। 
যেখানে নীরবতা ভেঙে তুমি আমি যাবো ছুটে, 
অলিগলি হয়ে নির্জনতায় প্রিয় মূহুর্তের কথোপকথনে। 
একদিন সময় করে এসো বর্ষায় জেগে ওঠা কদম হাতে,
আমি অপেক্ষায় তোমার পথ চেয়ে এমনও ঘন বর্ষায়।
নীল শাড়ির আঁচল উড়িয়ে সেদিন ভেসে যাবো তোমার টানে,
তুমিও না হয় টেনে নিও কাছে এক আকাশ ভালোবাসা জড়িয়ে। 
ভালোবাসার অমোঘ টানে ভিজবো সেদিন শহর জুড়ে, 
সঙ্গী হবে শীতল হাওয়া। 
সারি সারি কৃষ্ণচূড়ার রাঙা হাসিতে ডুবে থাকা গোধূলি বেলা করে যাবে খেলা। 
সন্ধ্যার স্নিগ্ধ আলোয় টঙ্গের দোকানের চায়ের কাপে,
বসবো দু'জন ভালোবাসায় ডুব সাঁতারে উষ্ণ আলিঙ্গনে।

 


এ জাতীয় আরো খবর