বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কপিলমুনিতে ১৪৯ পিছ ইয়াবাসহ সাংবাদিক আটক

  • এইচ,এম, শফিউল ইসলাম
  • ২০২৫-০৬-১০ ১৯:৫৩:১৫

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার হরিঢালী ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে জিএম আসলাম হোসেন (৫৫) নামে এক ব্যাক্তিকে ১৪৯ পিস ইয়াবাসহ আটক হয়েছে। আসলাম যশোর থেকে প্রকাশিত একটি দৈনিকের কপিলমুনি প্রতিনিধি এবং শ্রীরামপুর এলাকার মৃত নূর আলী গাজীর ছেলে।
¯’ানীয়রা ও থানা পুলিশ জানায়, ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে পাইকগাছা সেনা ক্যাম্পের সদস্যরা আসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৪৯ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।  এসময় তার বাড়ি থেকে ২টা মোবাইল ফোন, ১৪,১২৫ নগদ টাকা, ২টা পেনড্রাইভ, ৬ টা মাদক-সেবনের কর্ক, ১টা কয়েল পেপার, ২টা গ্যাস লাইট, ২টা মোমবাতি, ১টা মানিব্যাগ  উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং-২। তাং ৭/৬/২৫
¯’ানীয়রা জানায়, তার ছেলে লিপু একজন মাদক কারবারী। তবে অভিযানের সময় সে বাড়িতে ছিলনা।
এব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সেনাবাহিনীর অভিযানে তাকে ১৪৯ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানান।

 


এ জাতীয় আরো খবর