বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরতে শুরু করলেন হাজিরা,প্রথম ফ্লাইটে পৌঁছেছেন ৩৭৭ জন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-১০ ১৬:০৬:০৫
ছবি সংগৃহিত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। মঙ্গলবার (১০ জুন) সকালে প্রথম ফিরতি ফ্লাইটে ৩৭৭ জন হাজি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ নামক ফ্লাইটটি সকাল ১০টা ৫৪ মিনিটে দেশে অবতরণ করে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রথম ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় ৯ জুন (সোমবার রাত ১টা ৩০ মিনিটে) সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই দিন মোট ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯০৪ জন হাজি দেশে ফিরে আসবেন। এর মধ্যে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইনাস, পাঁচটি ফ্লাইট সৌদি এয়ারলাইন্সের এবং একটি বাংলাদেশ বিমানের।
হজের ফিরতি ফ্লাইট ১০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
২০২৫ সালের এই হজযাত্রায় বাংলাদেশ থেকে মোট ২২৪টি ফ্লাইটের মাধ্যমে ৮৬,৯৫৮ জন হাজি সৌদি আরব গমন করেছেন। ফিরে আসার জন্য নির্ধারিত ফ্লাইটের সংখ্যা ২২২টি।

 


এ জাতীয় আরো খবর